লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:৩০
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। আজ কোম্পানিটির ১২১ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০০ কোটি ৯৩ লাখ ৫২ হাজার টাকার। ইস্টার্ন হাউজিং ৭৩ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেএমআই হসপিটাল, বিবিএস, কপারটেক, শাইনপুকুর সিরামিকস, বিবিএস ক্যাবলস, ইন্ট্রাকো সিএনজি এবং বসুন্ধরা পেপার।
ইউডি/সুপ্ত

