জাতীয় বিশ্ববিদ্যালয়: মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৬৮.১৯%

জাতীয় বিশ্ববিদ্যালয়: মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৬৮.১৯%

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ১৮:৫০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ১৯ শতাংশ। লীভভঅল (২ অক্টোবর) বিকেলে এই ফল ঘোষণা করা হয়। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ১৫ হাজার ৯০৯ জন। ১১৭টি কেন্দ্রে ১৭৫টি কলেজে ৩০টি বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক মো. আতাউর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল জানানো হয়। প্রকাশিত ফলে কোনো প্রকার অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।

মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল পাওয়া যাবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading