ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ওয়াশিংটন ডিসি ত্যাগ

ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ওয়াশিংটন ডিসি ত্যাগ

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ১১:৫৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেন ও আমেরিকায় তার ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহন করা একটি ভিভিআইপি ফ্লাইট আমেরিকার সময় রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় (বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৪ টা) ওয়াশিংটন ডিসি ত্যাগ করে।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, আমেরিকায় নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মুহাম্মাদ ইমরান ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মাদ আব্দুল মুহিত বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।প্রধানমন্ত্রী ওয়াশিংটন থেকে তার দেশে ফেরার পথে লন্ডনে স্বল্প সময়ের জন্য যাত্রা বিরতি করবেন।

প্রধানমন্ত্রী আমেরিকার সময় রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় (বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৪ টা) ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন।

শেখ হাসিনা ব্রিটেনেএক রাষ্ট্রীয় সফরে ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান। সেখানে তিনি রাণী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় এবং রাজা তৃতীয় চাল্স আয়োজিত সিংহাসনে আরোহণ অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি নিউইয়র্কের উদ্দেশে ১৯ সেপ্টেম্বর লন্ডন ত্যাগ করেন।

আমেরিকায় অবস্থানকালে তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading