সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধ পরিকর সরকার: আনিসুল হক

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধ পরিকর সরকার: আনিসুল হক

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:০৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধ পরিকর বলে জানিয়েছেন আইন,বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। সোমবার (০৩ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের রাধামাধব আখড়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিভিন্ন পূজা মণ্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, আমরা বিশ্বাস করি সবাইকে তাদের ধর্ম পালন করার অধিকার এবং সুবিধা দেওয়া সরকারের কাজ। আমরা সেভাবেই সুবিধা এবং অধিকার দিয়ে আসছি এবং দিয়ে আসব। মন্ত্রী বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে এবং সেই বরাদ্দ মণ্ডপগুলোতে পৌঁছে গেছে।

রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading