ঈদে মিলাদুন্নবী (সা.): রবিবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ

ঈদে মিলাদুন্নবী (সা.): রবিবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ অক্টোবর ২০২২ । আপডেট ২১:০০

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল রোববার (৯ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। পরদিন সোমবার যথারীতি লেনদেন শুরু হবে। শনিবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার গণমাধ্যমকে জানান, রবিবার সরকারি ছুটি। এই ছুটি উপলক্ষে ডিএসইতে লেনদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে তার পরদিন যথারীতি লেনদেন চলবে।

এ বিষয়ে সিএসইসির ভারপ্রাপ্ত এমডি গোলাম ফারুক গণমাধ্যমকে জানান, ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সব কিছু বন্ধ থাকবে। সে কারণে পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading