ত্রিদেশীয় সিরিজ: সাকিবের ফেরার দিনে জয়ের বিকল্প নেই

ত্রিদেশীয় সিরিজ: সাকিবের ফেরার দিনে জয়ের বিকল্প নেই

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ অক্টোবর ২০২২ । আপডেট ২০:০০

আগামীকাল ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার মিশনে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। পাশাপাশি এমন ম্যাচে নিজেদের উন্নতিও ফুটিয়ে তুলতে মরিয়া বাংলাদেশ।বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে প্রস্তুত প্রথম ম্যাচে বিশ্রাম নেয়া নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের ফিরে আসাটা উজ্জীবিত করবে বাংলাদেশকে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস ও রেকর্ড মোটেও ভালো নয় বাংলাদেশের। পরিসংখ্যান বলছে, এই ফরম্যাটে ব্লাক-ক্যাপসদের বিপক্ষে ১৫টি ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের মাটিতে সাতটি টি-টোয়েন্টির সবক’টিতেই হেরেছে টাইগাররা।

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে টাইগাররা। এমন হার মোটেও গ্রহণযোগ্য ছিলো না। ম্যাচে ভালো অবস্থায় থেকেও ইনিংসে মাঝের ওভারে বেশক’টি উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশের বোলিং বেশ ভালোই হয়েছিলো। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের দুর্বল হবার পরও ত্রিদেশীয় সিরিজের ম্যাচে প্রতিপক্ষের সাথে তাল মিলিয়ে লড়াই করার চেষ্টা করেছিলো বাংলাদেশ।
ডেথ ওভারে মুস্তাফিজের বাজে বোলিং বাংলাদেশের হারের কারন হিসেবেও ধরা হয়।

হারের পেছনে মাঝে ওভারে উইকেট পতনকে দায়ী করেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া নুরুল হাসান সোহান। আগের ম্যাচের ভুলগুলো নিউজিল্যান্ডের বিপক্ষে না করতে মরিয়া সোহান। তিনি বলেন, আমরা হতাশ। উইকেট ভালো ছিল এবং বোলাররাও ভালো করেছে। যদিও আমাদের কয়েক জায়গায় উন্নতি করতে হবে। ব্যাটিং করার সময় মাঝের ওভারগুলোতে উইকেট হারানোয় ম্যাচ হারতে হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading