ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ: পাকিস্তানকে উড়িয়ে কিউইদের মধুর প্রতিশোধ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ: পাকিস্তানকে উড়িয়ে কিউইদের মধুর প্রতিশোধ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:০০

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দুই দলের প্রথম দেখায় শেষ হাসি হেসেছিল পাকিস্তান। নিউজিল্যান্ডকে হারিয়েছিল ৬ উইকেটের বিশাল ব্যবধানে। তবে মঙ্গলবার (১১ অক্টোবর) সেই পাকিস্তানকে পাত্তাই দিল না কিউইরা। বাবর আজমের দলকে ১৩০ রানে আটকে রেখে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ওপেনিং জুটিই যে পাকিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড, তার প্রমাণ মিলছিল গেল ইংল্যান্ড সিরিজেই, সে প্রমাণটা এদিন মিলল আরও একবার। মঙ্গলবার রিজওয়ান ফেরেন ১৬ রান করে, এরপর বাবর করেন ২১; মাঝে বাবর ওপাশে আউট হতে দেখেছেন শান মাসুদ (১৪) আর শাদাব খানকে (৮)। চতুর্থ ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফেরেন বাবর। এরপর ইফতিখার আহমেদ ওয়ানডে মেজাজে খেলেন ২৭ রানের ইনিংস। সঙ্গে আসিফ আলির ২০ বলে ২৫ রানের ইনিংসে পাকিস্তান পায় ১৩০ রানের পুঁজি।

জবাবে ফিন অ্যালেন আর ডেভন কনওয়ের শতরানের জুটিতে এক পর্যায়ে মনে হচ্ছিল দশ উইকেটেই বুঝি হারতে চলেছে পাকিস্তান। তবে শাদাব খানের কল্যাণে সেটা হয়নি। দলীয় ১১৭ রানে তিনি ফেরান ৬২ রান করা ফিন অ্যালেনকে। তবে বাকি লক্ষ্যটা তাড়া করতে আর কোনো ভুলচুক হতে দেয়নি স্বাগতিকরা। কনওয়ের অপরাজিত ৪৯ আর কেন উইলিয়ামসনের ৯ রানে ভর করে ৯ উইকেটের বিশাল জয়ই তুলে ফেলে নিউজিল্যান্ড।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading