বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি: আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না

বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি: আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:৩০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না। বুধবার (১২ অক্টোবর) রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি একথা বলেন।

বিএনপির বিভাগীয় সমাবেশের ডাক দেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের যেকোনও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানিয়ে বলেন, তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সংযমী, তবে সতর্কতার সঙ্গে প্রস্তুত রয়েছে রাজপথে।

নির্বাচনে হেরে যাবার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে। গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে, এমন মন্তব্য করে তিনি আরও বলেন, তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। একথা বাংলাদেশের জনগণ ভালোই জানে।

বাস্তবতার সঙ্গে বিএনপি নেতাদের কোনও সম্পর্ক নেই উল্লেখ করেন ওবায়দুল কাদের বলেন, বস্তুত দেশে গণঅভ্যুত্থানের মতো বস্তুগত পরিস্থিতি বিদ্যমান নেই।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading