লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৫:০৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। আজ কোম্পানিটির ৮৯ কোটি ১০ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৩ কোটি ৯১ লাখ ৯৭ হাজার টাকার। ইন্দোবাংলা ফার্মা ৩১ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেএমআই হসপিটাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিবিএস, লাফার্জ হোলসিম, সী-পার্ল হোটেল, ওরিয়ন ইনফিউশন এবং পেপার প্রসেসিং।
ইউডি/সুপ্ত

