নতুন আইজিপিকে পরানো হলো র্যাংক ব্যাজ
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:০০
নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে র্যাংক ব্যাজ পরানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এই র্যাংক ব্যাজ পরান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন।
আজ বুধবার (১২ অক্টোবর) গণভবনে নবনিযুক্ত আইজিপিকে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁরা র্যাংক ব্যাজ পরান। গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। গত ৩০ সেপ্টেম্বর আইজিপির দায়িত্ব নিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বিদায়ী আইজিপি বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে এ পদে নিয়োগ দেয় সরকার।
ইউডি/সুপ্ত

