সপ্তাহে ৩ দিন চলবে চেম্বার আদালত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:২৫
বিচারপতি এম ইনায়েতুর রহিম সপ্তাহে তিন দিন চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
সপ্তাহের প্রতি রোব, সোম ও বুধবার দুপুর ২টা থেকে চেম্বার আদালতের কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তির ভাষ্যমতে— প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।
আপিল বিভাগের ২৫ আগস্টে দেওয়া বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বিচারপতি এম ইনায়েতুর রহিম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ১৪ অক্টোবর থেকে সপ্তাহের প্রতি রোব, সোম ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
ইউডি/সুস্মিত

