সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক কমলেও বেড়েছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:৪০

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক (সিএসই) এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই-সিএসই।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৪১০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৪১৬ কোটি ৮১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯৯৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৯৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৯ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩০৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই দশমিক ৮৮ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৩ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading