দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:০০
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭২ প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দর বেড়েছে, ১২৭টির দর কমেছে, ১৬২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে ইন্দোবাংলা ফার্মার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গত বৃহস্পতিবার ইন্দোবাংলা ফার্মার ক্লোজিং দর ছিল ২৭ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৪ টাকা ৯০ পয়সা। তাতে, আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.১২ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বিডি ওয়েল্ডিংয়ের ৬.০৩ শতাংশ, বিডি কমের ৬.০৩ শতাংশ, বিবিএসের ৫.৮০ শতাংশ, এডভেন্টের ৫.৪২ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ৫.১৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.৯৩ শতাংশ, মুন্নু সিরামিকের ৪.০৮ শতাংশ, আরএসআরএম স্টিলের ৪.৮৭ শতাংশ এবং ইউনিক হোটেলের ৪.৭১ শতাংশ দর কমেছে।
ইউডি/সুপ্ত

