পিএসজি ছেড়ে যাওয়ার ‘খবরে’এমবাপ্পের বিস্ময়
উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ অক্টোবর ২০২২ । আপডেট ১৩:৩০
আগামী জানুয়ারিতে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ছেড়ে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে এমন গুঞ্জনে ফুটবল বিশ্বে আলোচনা তুঙ্গে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ংএমবাপ্পে। মার্শেইর বিপক্ষে লিগ ওয়ানে ১-০ গোলে জয়ের পর এমবাপ্পে পরিষ্কার করেন সব কিছু। তিনি বলেন, আমি এখানে অনেক সুখে আছি। কখনো বলিনি জানুয়ারিতে ক্লাব ছেড়ে যাবো।
এমবাপ্পের বলেন, চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচের দিন এমন খবর ছড়ায়। কিন্তু আমি এর কিছুই বুজলাম না। এই ধরনের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনওভাবেই জড়িত নই।
তিনি আরও বলেছেন, বাকিদের মতো আমি নিজেও এই খবরে বিস্মিত হয়েছি। সবাই ভাবতে পারে আমি এর সঙ্গে জড়িত। কিন্তু আসলে তা নয়।
ইউডি/সুপ্ত

