টেস্টের পর অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়কও কামিন্স
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২। আপডেট ১৩:১৫
অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়কত্ব কার হাতে উঠবে, আলোচনা-সমালোচনার কমতি ছিলো না। ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারির নেতৃত্বে আসার কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত প্যাট কামিন্সের ওপরই আস্থা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এর ফলে টেস্ট ফরম্যাটের পাশাপাশি ওয়ানডেতেও নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে অজি পেসারকে। ওয়ানডে অধিনায়কত্ব পেয়ে কামিন্স বলেছেন, ফিঞ্চের অধীনে খেলার সময়টা উপভোগ করেছি। ফিঞ্চ গত মাসে ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দিলেও টি-টোয়েন্টির দায়িত্বে রয়েছেন। তাছাড়া কামিন্সকে নতুন নেতৃত্ব দেওয়া হলেও সম্প্রতি খুব বেশি ওয়ানডে তিনি খেলছেন না।
এক্ষেত্রে নির্বাচক প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, ওয়ানডে বিশ্বকাপের আগে নির্ধারিত ভাইস ক্যাপ্টেনের চেয়ে বেশ কয়েকজন নেতৃত্বস্থানীয় খেলোয়াড় রয়েছেন; যারা কামিন্সের বদলে নেতৃত্ব ভার সামলাতে পারবেন। বেইলি বলেছেন, আমাদের বিশ্বকাপের আগে ১৪টি ম্যাচ রয়েছে। ওই হিসেবে প্যাট এই দলটার নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক পছন্দ। তবে প্যাট সবগুলো ম্যাচ খেলবে, এমনটা প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি দুই/তিন জন হয়তো এসবক্ষেত্রে নেতৃত্ব ভার তুলে নেবে।
ইউডি/সুপ্ত

