অসভ্যদের প্রশ্রয় দেন না তাপসী

অসভ্যদের প্রশ্রয় দেন না তাপসী

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৩:২৫

তাপসী পান্নুর রাগ নিয়ে নতুন করে কিছু বলার নেই, গোটা বলিউডই তা জানে। তাকে নিয়ে কেউ প্রশ্ন তুললে কিংবা কটাক্ষ করলে তিনি যে ছেড়ে দেন না। আর গণমাধ্যম থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেকেই এটাকে সতর্কতার সঙ্গেই দেখেন।

সম্প্রতি দিওয়ালির একটি অনুষ্ঠানে যখন চিত্রগ্রাহকরা তার ছবি তুলতে যাবেন তখন কেউ একজন তাপসীকে বলে উঠলেন, আজ রেগে যাবেন না প্লিজ। এসময় হেসে তাপসী পান্নু বলেন, অসভ্যতা না করলে আমিও চেঁচাবো না। এটা সহজ ব্যাপার। মূলত পাপারাৎজিদের নিয়ে বিরক্ত তাপসী পান্নু। প্রায় সময় পাপারাৎজিদের ওপর রেগে যান তিনি।

সবশেষ থ্রিলার ছবি ‘দোবারা’য় দেখা গেছে তাপসীকে। সামনে শাহরুখ খানের সঙ্গে ‘ডাংকি’ ছবিতে তাকে দেখা যাবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading