দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৫:২০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৭ প্রতিষ্ঠানের মধ্যে ৫৯টির দর বেড়েছে, ৮৭টির দর কমেছে, ২২৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন দর সবচেয়ে বেশি কমেছে ইস্টার্ন হাউজিংয়ের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস গতকাল মঙ্গলবার ইস্টার্ন হাউজিংয়ের ক্লোজিং দর ছিল ১৩৮ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২৪ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৩ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বিডিকমের বিবিএসের ৯.৮২ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ৯.১৩ শতাংশ, জেএমআই হসপিটালের ৭.৪০ শতাংশ, বসুন্ধরা পেপারের ৬.৯৫ শতাংশ, এপেক্স ফুডসের ৬.৯১ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৬.৮৪ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৬.১৩ শতাংশ, ওরিয়ন ফার্মার ৫.৯০ শতাংশ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.৮৪ শতাংশ দর কমেছে।
ইউডি/সুপ্ত

