গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার: জিএম কাদের

গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার: জিএম কাদের

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ১৯:০০

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, উন্নয়নের গণতন্ত্রের নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে। গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার।

জিএম কাদের বলেন, বুধবার (১৯ অক্টোবর) জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জিএম কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন প্রখ্যাত চিকিৎসক ডা. মঞ্জুর এ খোদা। এ সময় তাকে স্বাগত জানিয়ে জিএম কাজের এ কথা বলেন।

তিনি আরও বলেন,অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়। গণতন্ত্র নিশ্চিত হলে দেশের উন্নয়ন-সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সকল অধিকার নিশ্চিত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading