আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত সহিদুলের নিয়োগ বাতিল

আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত সহিদুলের নিয়োগ বাতিল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২। আপডেট ১৪:১৭

মেয়াদ পুরো হওয়ার আগেই আমেরিকায় দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে বলা হয়, এ সিদ্ধান্ত গত ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর ধরা হবে।

“বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে” রাষ্ট্রদূত পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কথা বলা হয়েছে।

তবে তাকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই। পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাই মাসেই ইন্ডিয়াতে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসা মুহাম্মদ ইমরানকে আমেরিকায় রাষ্ট্রদূত করে পাঠানোর ঘোষণা দিয়েছিল।

২০২১ সালের জানুয়ারি মাসে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন মো. সহিদুল ইসলাম। তার আগে তিনি বিমসটেকের মহাসচিবের দায়িত্বে ছিলেন।

রাষ্ট্রদূত হয়ে আমেরিকায় যাওয়ার আগে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে কাউন্সেলর এবং মিনিস্টার বা মিশন উপ-প্রধানের দায়িত্বও পালন করেন সহিদুল।

১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয় সহিদুল ইসলাম দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সেও বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading