ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ মিরপুরে

ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ মিরপুরে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২। আপডেট ১৪:৩২

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইন্ডিয়া। তিন ওয়ানডের পাশাপাশি দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে। বিসিবি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফর সূচি প্রকাশ করে জানায়, ১ ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে ইন্ডিয়া। ২০১৫ সালের পর প্রথম সিরিজ খেলতে আসছে ইন্ডিয়া।

৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ওয়ানডে তিনটি। ২০১৫ সালে দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু ২২ ডিসেম্বর।

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে টেস্ট খেলেছিল ইন্ডিয়া। বৃষ্টির বাগড়ায় ড্র হয়েছিল সেই ম্যাচ। এবারের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading