হাউজ অব দ্য ড্রাগন: মুক্তির আগেই ফাঁস দশম পর্ব

হাউজ অব দ্য ড্রাগন: মুক্তির আগেই ফাঁস দশম পর্ব

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ অক্টোবর ২০২২। আপডেট ১৪:০০

এইচবিও চ্যানেলের জনপ্রিয় সিরিজ গেম অব থ্রোনসের প্রিকুয়াল হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজনের দশম পর্ব মুক্তির দুদিন আগেই ফাঁস হয়ে গেছে। এর আগে ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে জনপ্রিয়তার তুঙ্গে থাকা এইচবিওর সিরিজ ‘গেইম অব থ্রোনস’র তিনটি পর্ব মুক্তির আগেই ফাঁস হয়ে গিয়েছিল। সেসব ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়।

পাইরেট সাইট এমএলডাব্লিউবিডিতে আপলোড করা এপিসোডের গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে ভেসে বেড়াচ্ছে বাংলাদেশের দর্শকদের ডিভাইসেও। তাতে দেখা যায়, হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজনের শেষ এপিসোডটির ব্যাপ্তি ৫৬ মিনিট ৩৯ সেকেন্ড। তা নবম পর্বের রেশ টেনেই শুরু হয়েছে এই পর্বটি। রাজা ভিসেরিস টারগেরিয়ানের মৃত্যুর পর দ্বিতীয় অ্যাগন টারগেরিয়ানের রাজা হিসেবে অভিষেকের পর রাজ পরিবারে দ্বন্দ্বের আভাস দিয়ে শেষ হয়েছিল নবম পর্ব।

নিজেদের সিরিজের বহু প্রতীক্ষিত পর্বটি ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি এইচবিও কর্তৃপক্ষে গোচরে এসেছে বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়। তাতে বলা হয়, সম্ভবত ইউরোপ, মধ্যপ্রাচ্য কিংবা আফ্রিকায় এইচবিওর কোনো পরিবেশক এটা ফাঁস করেছে।

এইচবিওর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, হাউজ অব দ্য ড্রাগনের দশম পর্বটি বেআইনি টরেন্ট সাইটে আমরা দেখছি। পুরো বিষয়টি নজরের মধ্যে রাখা হয়েছে, ইন্টারনেট থেকে সেগুলো সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। এই ধরনের বেআইনি কাজে হতাশা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এটা এই সিরিজের সৎ দর্শকদের জন্য বঞ্চনাকর। গেম অব থ্রোনস শেষ হওয়ার পর তিন বছর বিরতি দিয়ে আসে হাউজ অব দ্য ড্রাগন। গত ২১ অগাস্ট থেকে প্রতি রবিবার নিয়ম করে মুক্তি পেতে থাকে একেকটি পর্ব।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading