সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেন

সূচক কমলেও ডিএসইতে বেড়েছে লেনদেন

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ অক্টোবর ২০২২। আপডেট ১২:০০

গত সপ্তাহে (১৬-২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়। তবে এ সময়ে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ২০.০৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইর বাজার মূলধনে নেতিবাচক প্রভাব রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৮০১ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৪৬৫ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৮৩২ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৯৬৮ কোটি ৩২ লাখ ২৫ হাজার টাকার বা ২০.০৪ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১০১ দশমিক ৯৫ পয়েন্ট বা ১ দশমিক ৫৭ শতাংশ কমে ৬ হাজার ৩৯২ পয়েন্টে অবস্থান করছে। আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩০ দশমিক ৪১ পয়েন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে ২ হাজার ২৭৭ পয়েন্টে উঠেছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২.৬৭ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ কমেছে।

এদিকে ডিএসইতে সপ্তাহের ব্যবধানে কমেছে বাজার মূলধন। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৩২ কোটি ৪০ হাজার টাকা বা শতাংশ। গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ ৭ হাজার ৫৪১ টাকায়।। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৯ হাজার ৯০৭ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার টাকায়।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading