দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৫:১০

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৯ প্রতিষ্ঠানের মধ্যে ১৭টির দর বেড়েছে, ১১৯টির দর কমেছে, ২২৩টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নাভানা ফার্মার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস গত বৃহস্পতিবার নাভানা ফার্মার ক্লোজিং দর ছিল ৩১ টাকা ৯০ পয়সা। রবিবার লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৫ টাকা। অর্থাৎ রবিবার কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৯.৭১ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী-পার্ল হোটেলের ৭.৮৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪.৫৫ শতাংশ, সোনালী পেপারের ৩.০৪ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ২.৬৪ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ১.১৭ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ০.৬৮ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ০.৫৫ শতাংশ, প্রাইম ব্যাংকের ০.৫২ শতাংশ, আল-আরাফা ইসলামি ব্যাংকের ০.৪১ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading