নতুন ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আসছে

নতুন ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আসছে

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৮:২০

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা ৫০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে আসছে। আগামীকাল সোমবার (২৪ অক্টোবর) থেকে এ নোট পাওয়া যাবে। রবিবার (২৩ অ‌ক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থে‌কে এ তথ্য জা‌নানো হয়ে‌ছে।

কেন্দ্রীয় ব্যাং‌কের প‌ক্ষ থে‌কে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ২৪ অক্টোবর (সোমবার) বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। যা পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের নোটের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

উল্লেখ্য, এর আ‌গে গত ১৫ সে‌প্টেম্বর গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ১০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading