জার্মান পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ঢাকায় আসছেন ২৮ অক্টোবর

জার্মান পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ঢাকায় আসছেন ২৮ অক্টোবর

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৮:৫০

জার্মান পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ড. বারবেল কফলার আগামী ২৮ অক্টোবর (শুক্রবার) ঢাকায় আসছেন। ছয় দিনের এই সফরে তার সঙ্গে থাকছে তিন সদস্যের একটি প্রতিনিধি দলও। রবিবার (২৩ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকায় জার্মান দূতাবাস।

সফরে প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকার এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক বিষয়ে আলোচনা করবেন। তারা টেকসই সরবরাহ চেইন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে ঢাকা, খুলনা ও যশোরে দেশটির উন্নয়ন সহযোগিতা নিয়ে হওয়া বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন।

দূতাবাস জানায়, বারবেল কফলারের নেতৃত্বে প্রতিনিধিদল আগামী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ঢাকা সফর করবে। কফলারের প্রতিনিধিদলে জার্মান সংসদীয় সদস্য টিনা রুডলফ, জোহানেস ওয়াগনার এবং নুট গেরশাউ রয়েছেন। বাংলাদেশ-জার্মানির উন্নয়ন সহযোগিতার ৫০ বছর উদযাপনে উচ্চ পর্যায়ের এ সফরটি বেশ গুরত্বপূর্ণ বলে মনে করছে জার্মান দূতাবাস।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading