কীভাবে গাজর খেলে মিলবে পরিপূর্ণ পুষ্টিগুণ?

কীভাবে গাজর খেলে মিলবে পরিপূর্ণ পুষ্টিগুণ?

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ২১:৩৫

পুষ্টিগুণে অনন্য রঙিন সবজির মধ্যে অন্যতম হচ্ছে গাজর। বিটা-ক্যারোটিন এবং ক্যারোটিনয়েড সমৃদ্ধ গাজর অন্ত্রে ছত্রাকঘটিত যেকোনো সংক্রমণ রুখে দেওয়ার ক্ষমতা রাখে।

গাজরে থাকা ফ্যালক্যারিনল জরায়ু বা ডিম্বাশয়ের ক্যানসার, সিস্ট, ফাইব্রয়েডসের মতো রোগের ঝুঁকি কমায়। এছাড়া ফাইবার, ভিটামিন এ, ক্যালসিয়াম এবং ভিটামিন কে পাওয়া যায় গাজর থেকে। এসব উপাদান আমাদের সুস্থতার জন্য আবশ্যক।

গাজরে রয়েছে প্রাকৃতিক কোলাজেন, যা শরীরে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। গাজরে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু গাজর কাঁচা খাবেন না রান্না করে খাবেন?

বিশেষজ্ঞরা বলছেন, গাজর সালাদ হিসেবে খেলে ফ্যালক্যারিনল পুরো মাত্রায় থাকবে। অন্য দিকে তাপের সংস্পর্শে এলে গাজরের মধ্যে থাকা বিটা-ক্যারোটিনের পরিমাণ বাড়ে। যা চোখ এবং চুলের জন্য বিশেষভাবে উপকারী। তবে অন্ত্রের কোনও সমস্যা থাকলে গাজর কাঁচা না খাওয়াই ভালো। খেয়াল রাখতে হবে কোনও সবজিই যেন অতিরিক্ত সেদ্ধ না হয়। সেক্ষেত্রে পুষ্টিগুণ নষ্ট হতে পারে।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading