ঢাকায় ‘হকির ম্যারাডোনা’ খ্যাত শাহবাজ

ঢাকায় ‘হকির ম্যারাডোনা’ খ্যাত শাহবাজ

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ২২:০০

বিশ্বকাপ ক্রিকেট চলছে অস্ট্রেলিয়ায়। সপ্তাহ তিনেক পর শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবল। এই দুই বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই বাংলাদেশে অনুষ্ঠিত হবে প্রথম ফ্রাঞ্চাইজ হকি টুর্নামেন্ট ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’। সেই টুর্নামেন্টও উত্তাপ ছড়াচ্ছে বেশ।

ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মা। সেই মোনার্ক মার্ট পদ্মা দলের বিশেষ দূত হয়ে এসেছেন বিশ্ব হকির অন্যতম কিংবদন্তি শাহবাজ আহমেদ। রবিবার (২৩ অক্টোবর) বিকেল ঢাকায় এসে পৌঁছান ‘হকির ম্যারাডোনা’ খ্যাত পাকিস্তানের এই সাবেক তারকা।

ঢাকা নেমে শাহবাজ বলেন,‌ ‘কিছুক্ষণ আগে ঢাকায় পৌঁছলাম। সপ্তাহ তিনেকের মতো থাকব। বাংলাদেশে এর আগে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে এসেছি। এবার আরেকটা পরিচয়ে। আশা করি ভালো সময় কাটবে।’

শাহবাজ আহমেদ ১৯৯০ ও ৯৪ হকি বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন। একজন খেলোয়াড়ের টানা দুই বিশ্বকাপে সেরা হওয়ার কীর্তি হকিতে তো নয়ই অন্য খেলাতেও খুব একটা নেই। বিশ্ব সেরা এই খেলোয়াড় বাংলাদেশ ঘরোয়া লিগেও খেলেছেন। ঢাকা মোহামেডানের জার্সিতে খেলেছেন শাহবাজ।

খেলা ছাড়ার পর সংগঠক হিসেবে কাজ করেছেন শাহবাজ। পাকিস্তান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। আন্তর্জাতিক হকি ফেডারেশনের সদস্যও ছিলেন এই কিংবদন্তি।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading