প্রথমবারের মতো দেশে স্পেস রোবটিক্স ওয়ার্কশপ

প্রথমবারের মতো দেশে স্পেস রোবটিক্স ওয়ার্কশপ

উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ২২:১০

প্রথমবারের মতো বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে আয়োজন করেছে ‘স্পেস রোবটিক্স ওয়ার্কশপ’। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসার সাবেক সিস্টেম অ্যাডমিন আজাদুল হক।

অনুষ্ঠানে তিনি বলেন, আজকের এই বাচ্চাদের যে রোবটিক্স ওয়ার্কশপ হচ্ছে এটা দিয়ে বিজ্ঞান এবং প্রযুক্তির একটা বীজ বপণ করা হচ্ছে বাচ্চাদের মনের মধ্যে। আজকের শুরুর মাধ্যমে ১০ থেকে ১৫ বছরের মধ্যে এর আউটকাম আসা শুরু হবে। আজকের এই প্রজন্ম এই ওয়ার্কশপটির মাধ্যমে বিজ্ঞান এবং প্রযুক্তিতে আগ্রহী হচ্ছে এবং তারাই এক সময় আমাদের দেশকে আরোও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

ওয়ার্কশপটি আয়োজন সম্পর্কে বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, আমাদের এই ওয়ার্কশপে শিশুদেরকে মূলত স্পেস রোবটিক্সের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি এবং সাম্প্রতিক উদ্ভাবিত রোবটগুলো কী ধরনের কার্যক্রম প্লানেটে গিয়ে করছে, বিশেষ করে মঙ্গলগ্রহে কী কী করছে তা দেখানো হবে।

অপু আরও বলেন, ওয়ার্কশপে শিশুরা রোবট বানাবে। তাদের বানানো রোবট দিয়ে ১০ ধরনের অ্যাক্টিভিটি করবে। এভাবে তারা শিখবে টিমওয়ার্ক এবং কীভাবে একটা প্রবলেম সলভ করা যায়। আমরা মনে করি আজকের প্রজন্ম আগামী দিনের বাংলাদেশের মহাকাশ গবেষণার কান্ডারি।

আয়োজনে ভেন্যু পার্টনার ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, সহযোগিতায় ছিল ইজেনারেশন লিমিটেড, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ব্রেইন স্টেশন ২৩, বই ঘর, ড্রিমার্স ল্যাব লিমিটেড, ইভেন্টস ফ্লুয়েন্ট এবং ই-টিকেটিং পার্টনার ছিল ই-সফট।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading