লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৫:২০
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির ৪০ কোটি ২৮ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ২৯ লাখ ৩১ হাজার টাকার। ইস্টার্ন হাউজিংয়ের ২০ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এডিএন টেলিকম, আনোয়ার গ্যালভানাইজিং, সী-পার্ল হোটেল, জেএমআই হসপিটাল, জেএমআই সিরিঞ্জ, জেমিনি সী-ফুড এবং ওরিয়ন ইনফিউশন।
ইউডি/সুপ্ত

