ঘূর্ণিঝড় সিত্রাং: আশ্রয়কেন্দ্রমুখী উপকূলবাসী

ঘূর্ণিঝড় সিত্রাং: আশ্রয়কেন্দ্রমুখী উপকূলবাসী

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৪৫

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস থেকে বাঁচতে সোমবার (২৪ অক্টোবর) বিকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়েই দেশের দক্ষিণাঞ্চলের উপকূলজুড়ে থাকা হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রের দিকে আসা শুরু করেছেন। এরই মধ্যে বিকাল ৪টা পর্যন্ত পটুয়াখালীতে ৩১ হাজার ৩৯০ জন, বাগেরহাটে ১০ হাজার, পিরোজপুরে ১০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছে বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের নদ-নদী ফুলেফেপে উঠেছে; তাতে প্লাবিত হয়েছে চর ও নিম্নাঞ্চল। এর ফলে সোমবার দুপুর পর্যন্ত মানুষ বাড়িঘরে থাকলেও সবকিছু গুছিয়ে বিকাল থেকে আশ্রয়কেন্দ্রের দিকে যাওয়া শুরু করেছেন। উপকূলের দুর্গম এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে স্বেচ্ছাসেবীরা মাইকিং করছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারি লোকজন মানুষকে স্থান করে দিতে কাজ করছেন। অনেকে গবাদিপশু নিয়ে আশ্রয়কেন্দ্রের দিকে আসতে দেখা গেছে।

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল মঙ্গলবার ভোররাত বা সকাল নাগাদ খেপুপাড়ার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে সিত্রাং। এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ থেকে ৯৫ কিলোমিটার। কিন্তু এর অগ্রভাগ সন্ধ্যার দিকে আঘাত হানতে পারে উপকূলে। এরই মধ্যে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading