রোগ ব্যাধি কমায় আতা

রোগ ব্যাধি কমায় আতা

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৭:৫৫

শুধু স্বাদ নয়, স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী ফল আতা। এতে প্রচুর পরিমাণে উপকারী উপাদান রয়েছে। এতে থাকা ফাইবার, ভিটামিন,খনিজ এবং আরও নানা পুষ্টিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

আতা ফল খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে যা শরীরকে রেডিক্যাল মুক্ত করে। ক্যানসার, হৃদরোগের মতো বিভিন্ন জটিল রোগকে দূরে রাখতে সাহায্য করে আতা। এতে থাকা ভিটামিন সি, ফ্ল্যাভনয়েডস হৃদরোগ, স্ট্রোকের মতো ঝুঁকি কমায়। মেজাজ ভালো রাখতে সাহায্য করে আতা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নানা কারণে মেজাজ পরিবর্তন হতে পারে। কিন্তু প্রতিদিনের খাদ্যতালিকায় আতা রাখলে তাতে থাকা ভিটামিন মেজাজ ঠিক রাখতে সাহায্য করে। চোখের জন্যও দারুণ উপকারী ফল আতা। দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে এই ফল। পাশাপাশি চোখের নানা অসুখও প্রতিরোধ করে। যাদের রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ফল আতা। নিয়মিত খাবারের তালিকায় রাখলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এতে হৃদরোগের ঝুঁকিও কমে।

হজমশক্তি উন্নত করতে সাহায্য করে আতা। যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা রয়েছে, নিয়মিত তাদের আতা খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে আতা। বিশেষজ্ঞরা বলছেন, এতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভনয়েডস। যা কোলন ক্যানসারের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকার ক্যানসারের ঝুঁকি কমায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আতা। এতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য উপকারী উপাদান দ্রুত বিভিন্ন প্রকার সংক্রমণ সারিয়ে তুলতে সাহায্য করে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading