ব্রিট্রিশ মসনদ: ঋষি সুনাকের পথ কতটা মৃসন হলো?

ব্রিট্রিশ মসনদ: ঋষি সুনাকের পথ কতটা মৃসন হলো?

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৮:৫৫

সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন সরে দাড়ানোয় ইন্ডিয়ান বংশোদ্ভূত ঋষি সুনাকের পথ যেন অনেকটাই মৃসন হলো। তবে কী তিনিই বসছেন ব্রিটিশ মসনদে? আন্তর্জাতিক বার্তা সংস্থা বলছে, নিয়ম অনুসারে কনজারভেটিভ সদস্য ১০০ এমপি সমর্থন দিলে নেতৃত্বের প্রতিযোগিতায় নামতে পারেন নির্বাচিত সদস্যরা। একাধিক প্রার্থী হলে ব্যালট পেপারে নির্বাচন হয়। কনজারভেটিভ পার্টির ১ লাখ ৭০ হাজার সদস্য প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট প্রদান করবেন।

টোরি দলের ৩৫৭ সদস্যর মধ্য এখন পর্যন্ত ১৮০ জন নিজেদের মতামত জানিয়েছেন। তাদের মধ্যে ১৫৫ জন সুনাককে সমর্থন দেবেন বলে নিশ্চিত করেছেন। বরিস সরে যাওয়ায় ঋষি সুনাকের একমাত্র প্রতিদ্বন্দ্বী ও কনজারভেটিভ এমপি পেনি মরডান্ট। তাকে এখন পর্যন্ত ২৫ জন সদস্য সমর্থন দিচ্ছেন।

সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় বেলা ২টার মধ্যে পেনি যদি ১০০ সমর্থন জোগাড় করতে না পারেন, প্রধানমন্ত্রী হতে ঋষি সুনাকের আর কোনো বাধা থাকবে না। তবে, এখন পর্যন্ত পেনি শত সদস্যের সমর্থন পাননি।

উল্লেখ্য, বরিস জনসন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। মাত্র ৪৫ দিন ক্ষমতায় থাকার পর দিন কয়েক আগে পদত্যাগ করেন তিনিও। এর আগে লিজের সঙ্গে প্রধানমন্ত্রী হতে লড়াই করেন ঋষি সুনাক। সে যাত্রা হেরে যান তিনি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading