টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকাকে পয়েন্ট দেয়নি ‘বৃষ্টি’

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকাকে পয়েন্ট দেয়নি ‘বৃষ্টি’

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ অক্টোবর ২০২২। আপডেট ১৯:০০

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিক-জিম্বাবুয়ে ম্যাচ পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে শেষ হলো। হোবার্টে সোমবার (২৪ অক্টোবর) বৃষ্টির বাগড়ায় ম্যাচ কমিয়ে ৯ ওভারে নির্ধারণ করা হয়। কিন্তু তাও পুরো খেলা চালিযে যাওয়া সম্ভব হয়নি।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের ৮০ রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে আবারও বৃষ্টির জন্য ম্যাচ বিলম্বিত হয়। দুইবার বন্ধ হয়ে ম্যাচ শুরু হয়, কিন্তু তৃতীয়বারের বৃষ্টির বাগড়ায় ম্যাচ সম্পন্ন করা আর সম্ভব হয় নি। অবশেষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়াররা। ফলে আফ্রিকা মহাদেশের দুই দলের লড়াইয়ে শেষ হাসি হাসে ‘বৃষ্টি’।

৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। টেন্ডায় চাতারার প্রথম ওভারেই ২৩ রান তুলে এই বাঁহাতি ব্যাটার। কিন্তু দ্বিতীয় ওভারের দুই বল পর আবারও বেলেরিভ ওভালে আঘাত হানে বৃষ্টি। কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হয়। তখন প্রোটিয়াদের লক্ষ্য বেঁধে দেওয়া হয় ৭ ওভারে ৬৪ রান। পুনরায় ম্যাচ শুরুর পর আরো বিধ্বংসী হয়ে উঠেন ডি কক। ৩ ওভারে ৫১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।

জয়ের জন্য বাভুমাদের ২৪ বলে ১৩ রানের প্রয়োজন ছিল। এমন মুহূর্তে জিম্বাবুয়ের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায় বৃষ্টি। আবারও বন্ধ হয়ে যায় খেলা। শেষ পর্যন্ত মাঠে আর ম্যাচ গড়াতে পারেনি। হোবার্টে আফ্রিকা মহাদেশের দুই দলের লড়াই পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়াররা। দুই দলের এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আগামী ২৭ অক্টোবর সিডনিতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading