লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২। আপডেট ১৬:০০
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটির ৭৯ কোটি ৩৭ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৩ লাখ ৪২ হাজার টাকার। ওরিয়ন ফার্মা ৩১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইন্ট্রাকো সিএনজি, ইস্টার্ন হাউজিং, এডিএন টেলিকম, সী-পার্ল হোটেল, ওরিয়ন ইনফিউশন, আমরা টেকনোলজি এবং সোনালী পেপার।
ইউডি/সুপ্ত

