বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি শুরু
উত্তরদক্ষিণ । বুধবার , ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১১:৩৫
কালীপূজা উপলক্ষে দুই দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন।
তিনি বলেন, ‘কালীপূজা উপলক্ষে ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ফুলবাড়ি-২ বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার চিঠি দিয়ে জানালে দুদেশের সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী বন্দরের দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। আজ (বুধবার) সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়েছে।’
ইউডি/এআই

