দেশ গার্মেন্টসের পর্ষদ সভার তারিখ পরিবর্তন
উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১২:১৭
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা বুধবারের (২৬ অক্টোবর) পরিবর্তে আগামী ৩০ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ইউডি/এআই

