আইনের শাসনে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

আইনের শাসনে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
সংগৃহীথ প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ১৩:৫৬

আইনের শাসনে বিশ্বের ১৪০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৭তম। গত বছরের চেয়ে এবার দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের আইনে শাসন সূচক ২০২২ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে বুধবার (২৭ অক্টোবর) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সংস্থাটি বলেছে, আইনের শাসন শান্তি, ন্যায়বিচার, মানবাধিকারের প্রতি সম্মান, কার্যকর গণতন্ত্র এবং টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এর প্রতিটি বিষয় ব্যক্তির দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে।

আট ক্যাটাগরিতে গড় হিসেবে বিশ্বে আইনের শাসনের তালিকায় পাকিস্তানের অবস্থান বাংলাদেশের চেয়ে দুই ধাপ পেছনে, ১২৯তম। মিয়ানমারের অবস্থান ১৩২তম। তবে ভারতের অবস্থান অনেকটা ভালো, ৭৭তম। এ ছাড়া শ্রীলঙ্কা ৭৪তম, নেপাল ৬৯তম ও আফগানিস্তান ১৩৮তম। এবারের তালিকায় দক্ষিণ এশিয়ার ছয় দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ।

ওয়াশিংটনভিত্তিক সংস্থাটির এই সূচককে আইনের শাসনের ওপর প্রকৃত তথ্যের জন্য বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করা হয়। তালিকায় দেখা গেছে, এ বছর সবার শীর্ষে রয়েছে ডেনমার্ক। এরপর নরওয়ে ও ফিনল্যান্ড যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। সূচকে সবার নিচে ভেনেজুয়েলা।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

প্রতিষ্ঠানটির প্রধান গবেষণা কর্মকর্তা ড. আলেহান্দ্রো পন্স বলেন, ১৪০টি দেশের ১ লাখ ৫৪ হাজার মানুষ এবং ৩৬০০ বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে। সরকারি ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত বা স্বচ্ছ সরকার ব্যবস্থা, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, আইন প্রয়োগ, বিচার ব্যবস্থা এবং ফৌজদারি বিচারের ওপর ভিত্তি করে সূচকটি তৈরি করা হয়েছে।

এসব তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, গত বছর ৬১ শতাংশ দেশেই আইনের শাসন হ্রাস পেয়েছে। গত বছরের চেয়ে বিশ্বে এবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও তা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন আলেহান্দ্রো।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading