ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ১২:০৮
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্কিট ব্রেকার সংক্রান্ত ভুলের জন্য লেনদেন বন্ধ হওয়ার কারণে লেনদেনের সময় বাড়ানো হয়েছে। রোববার (৩০ অক্টোবর) ২টা ২৫ মিনিট পর্যন্ত লেনদেন চলবে।
রোববার সকাল ৯.৩০টায় মার্কেট শুরু হওয়ার কথা থাকলেও সার্কিট ব্রেকারের কারণে লেনদেন শুরু হয় বেলা ১১টায়।
এ বিষয়ে ডিএসই’র জনসংযোগ বিভাগের কর্মকর্তা উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘টেকনিক্যাল কারণে লেনদেন বন্ধ- তবে আইটি বিভাগের কোন সমস্যা নয়। এটা একটা টেকনিক্যাল টার্ম, ৭০টি কোম্পানির উপর সার্কিট ব্রেকার হওয়ার কথা কিন্তু পুরো বাজারের উপর সার্কিট ব্রেকার হয়ে গেছে। ৯.৩০মিনিটের পরিবর্তে ১১টায় মার্কেট চালু করা হয়।
ইউডি/ এআই

