সকল প্রাথমিক বিদ্যালয় চলবে এক শিফটে
উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ১৫:৩৭
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান জানিয়েছেন, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে শিক্ষা কার্যক্রম চলবে। আগামী বছরের জানুয়ারি মাস থেকে সারা দেশে এটি কার্যকর হবে বলে জানান তিনি। রবিবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সিনিয়র সচিব।
মো. আমিনুল ইসলাম খান আরও বলেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার পরিকল্পনা করছি। আগামী বছরের জানুয়ারি থেকে এটা কার্যকর করতে পারবো। সারা দেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে। ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়েই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু করা হবে।
প্রসঙ্গত, কিছু স্কুলে দুই শিফট চালু থাকায় এক শিফটের শিক্ষকদের মধ্যে ক্ষোভ চলে আসছিল। তারা এক শিফট চালুর দাবি জানিয়ে আসছিলেন।
ইউডি/সুপ্ত

