সূচকের পতন, কমেছে লেনদেনও

সূচকের পতন, কমেছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ১৫:৪০

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়। এদিন ডিএসইতে টাকার অংকেও কমেছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে ৮২৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় এদিন ডিএসইতে ২৬৮ কোটি ৩৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৯৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৫ পয়েন্টে।

রবিবার ডিএসইতে ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৯২ পয়েন্টে। সিএসইতে ৪০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading