লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ১৬:০০

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মা। এদিন কোম্পানিটির ৬৪ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার টাকার। আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪৪ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, সী-পার্ল হোটেল, ইন্ট্রাকো সিএনজি, বসুন্ধরা পেপার, পেপার প্রসেসিং, সোনালী পেপার, ইস্টার্ন হাউজিং এবং কেডিএস এক্সেসরিজ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading