ডেঙ্গুতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

ডেঙ্গুতে জবি ছাত্রদল নেতার মৃত্যু
সংগৃহীত ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১১:৩৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার মৃত্যু হয়েছে। ওই নেতার নাম শেখ ফজলুল হক রোমান। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৩০ অক্টোবর) তিনি মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোমান তার ফেসবুক ওয়ালে ‘ডেঙ্গু’ লিখে একটি স্ট্যাটাসও দিয়েছিলেন।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম।

শেখ ফজলুল হক রোমান নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়েছে, রোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading