আমেরিকা-দ.কোরিয়ার বৃহত্তম যুদ্ধবিমান মহড়া শুরু, উত্তর কোরিয়ার নিন্দা

আমেরিকা-দ.কোরিয়ার বৃহত্তম যুদ্ধবিমান মহড়া শুরু, উত্তর কোরিয়ার নিন্দা

উত্তরদক্ষিণ । সোমবার, ৩১ অক্টোবর ২০২২। আপডেট ১৬:৩৫

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া তাদের অন্যতম বৃহত্তম যৌথ যুদ্ধবিমান মহড়া ‘ভিজিল্যান্ট স্ট্রম’ শুরু করেছে। সোমবার (৩১ অক্টোবর) শুরু হওয়া এ মহড়ায় উভয়পক্ষের প্রায় ২৪০টি যুদ্ধবিমান অংশ নিচ্ছে, এ মহড়া চলবে আগামী শুক্রবার পর্যন্ত। আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে, যুদ্ধবিমানগুলো ২৪ ঘণ্টা ধরে বিমান হামলার মহড়া চালাবে।

মহড়ার এ পাঁচ দিনজুড়ে বিমানগুলো প্রায় ১৬০০ দফা আক্রমণ পরিচালনা অনুশীলন করবে বলে গত সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে আমেরিকার বিমান বাহিনী। বার্ষিক এ মহড়ায় এবারই সবচেয়ে বেশি সংখ্যক মিশন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

এদিকে, এ অনুশীলনকে উত্তর কোরিয়ায় হামলা চালানোর মহড়া আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। এটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে ওয়াশিংটন ও সিউলের শত্রুতামূলক নীতির প্রমাণ বলে দাবি করেছে তারা। সম্প্রতি শেষ হওয়াআমেরিকা ও দক্ষিণ কোরিয়ার আরেকটি যৌথ মহড়ার প্রতিবাদে উত্তর কোরিয়া বিমান মহড়া চালায় এবং সাগরে গোলা নিক্ষেপ করে। অপরদিকে ওয়াশিংটন ও সিউল বলছে, উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকি থামাতে এ ধরনের প্রশিক্ষণ দরকার।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading