গুজরাট ট্রাজেডিতে প্রধানমন্ত্রীর গভীর দুঃখ প্রকাশ

গুজরাট ট্রাজেডিতে প্রধানমন্ত্রীর গভীর দুঃখ প্রকাশ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২। আপডেট ১০:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ার গুজরাটে দীপাবলি উৎসবের সময় মাচ্চু নদীর ঝুলন্ত ব্রীজ ভেঙ্গে নারী ও শিশুসহ বিপুলসংখ্যক লোকের প্রাণহানিতে গভীর শোকও দুঃখ প্রকাশ করেছেন।

ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লিখিত এক শোক বার্তায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশ সরকারের পক্ষে এবং আমি নিজে এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনায় ইন্ডিয়ার সরকার ও জনগণের নিকট গভীর শোক প্রকাশ করছি।’

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, শেখ হাসিনা আরো বলেন, ‘ঘটনার সাথে সাথে ইন্ডিয়া সরকারের গৃহীত উদ্ধার কার্যক্রমের আমরা প্রশংসা করি।’
শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন। একইসঙ্গে তিনি বলেন, আমি আশা করি শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে শক্তি যোগাবে।

শেখ হাসিনা পুর্নব্যক্ত করেন, এই কঠিন সময়ে আমরা ভারতের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading