ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৪০

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন, সৌম্য সরকারকে বাইরে পাঠিয়ে শরিফুল ইসলামকে নেয়া হয়েছে।

অ্যাডিলেড শহরের অ্যাডিলেড ওভালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইন্ডিয়া । নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতে বাংলাদেশের আত্মবিশ্বাসের পারদ উঁচুতে। অন্যদিকে দারুণ ফর্মে থাকা ভারত প্রথম হার দেখেছে দক্ষিণ আফ্রিকার কাছে। দুই দলেরই সেমিফাইনাল ভাগ্য নির্ধারণ করছে এই ম্যাচের ওপর। হেরে গেলে সর্বনাশ, জিতলে টিকে থাকবে আশা। তাই জয়ের জন্য কোমর বেঁধে নামবে বাংলাদেশ ও ইন্ডিয়া।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading