ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: বাংলাদেশ ন্যাপ

ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: বাংলাদেশ ন্যাপ

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:০০

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ বলেছে, ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ডেঙ্গু পরিস্থিতিকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে দলটি। বুধবার (২ নভেম্বর) পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।

নেতারা বলেন, সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু ভয়াবহ রূপ নিচ্ছে। ডেঙ্গুর ভয়াবহতা ব্যাপক হারে বাড়লেও এডিস মশা নিধনে দৃশ্যমান কিছু পরিলক্ষিত হচ্ছে না। বরং মশা মারার যে ওষুধ ব্যাবহার করা হচ্ছে তা অনেকটাই অকার্যকর। কার্যকর ওষুধ জরুরি ভিত্তিতে আনা হচ্ছে না।

ডেঙ্গু যে বাড়বে, সরকারের স্বাস্থ্য অধিদফতর প্রতিবারই পূর্বাভাস দিয়ে থাকলেও সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা আমলে নেয় না দাবি করেন দুই নেতা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading