ভোরের পাতা সম্পাদক এরতেজা হাসান এক দিনের রিমান্ডে

ভোরের পাতা সম্পাদক এরতেজা হাসান এক দিনের রিমান্ডে

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:২৫

দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে দুই দিনের রিমান্ডে চেয়েছিল। বুধবার (০২ নভেম্বর) কাজী এরতেজা হাসানকে আদালতে হাজির করে পিবিআই।

মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে দুই দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পিবিআইর উপ-পরিদর্শক (নিরস্ত্র) মেহেদী হাসান। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। জমি জালিয়াতির অভিযোগে এরতেজাকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করে পিবিআই। তাঁকে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ গণমাধ্যমকে জানান, এরতেজা হাসানের বিরুদ্ধে জাল-জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে গত ১ জানুয়ারি রাজধানীর খিলক্ষেত থানায় এ মামলা করেন। মামলায় এজাহারনামীয় অন্য তিন আসামি হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading