জেলহত্যায় জড়িতদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি

জেলহত্যায় জড়িতদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:২০

জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় চার নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ৩ নভেম্বরের জেলহত্যা বাংলাদেশের ইতিহাসে আরও একটি কলঙ্কজনক অধ্যায়। জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে ভিন্ন এক বাংলাদেশ যাত্রার ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করে। খুনিদের খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবি জানাই।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই মানুষগুলোকে সুরক্ষিত স্থানে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading