ইন্ডিয়ায় আইফোন তৈরি শুরু করল পেগাট্রন

ইন্ডিয়ায় আইফোন তৈরি শুরু করল পেগাট্রন

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৪৫

অ্যাপলের চুক্তিভিত্তিক আইফোন উৎপাদনকারী তাইওয়ানিজ কোম্পানি পেগাট্রন ইন্ডিয়ায় নতুন আইফোন ১৪ তৈরির কাজ শুরু করেছে। সংশ্লিষ্টদের বরাতে এমন খবর জানিয়েছে আমেরিকার প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

এর আগে সেপ্টেম্বরে ইন্ডিয়ায় আইফোন ১৪ তৈরির কাজ শুরু করে ফক্সকন। এরফলে ফক্সকনের পর দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ইন্ডিয়ায় আইফোনের নতুন মডেলের ফোনটি তৈরি শুরু করল পেগাট্রন।

ফক্সকন, পেগাট্রন এবং উইস্টন কর্পোরেশনের মতো অ্যাপলের যতগুলো বড় তাইওয়ানিজ সরবরারহকারী প্রতিষ্ঠান আছে তারা সবাই ইন্ডিয়ায় আইফোন তৈরির কাজ শুরু করছে। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক প্রনোদনার কারণেই দেশটিতে আইফোন তৈরিতে আগ্রহ তৈরি হয়েছে এসব প্রতিষ্ঠানের।

চীনে করোনা সংক্রান্ত লকডাউন চলার কারণে ইন্ডিয়া, মেক্সিকো এবং ভিয়েতনামের মতো দেশগুলো আমেরিকান পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠছে।

বুধবার চীনের ঝেংঝৌ প্রদেশের একটি বাণিজ্যিক এলাকায় সাতদিনের লকডাউন ঘোষণা করা হয়। এই এলাকাটিতে রয়েছে আইফোন তৈরির একটি কারখানা।

চীনে এখনো কঠোর লকডাউন নীতি গ্রহণ করা হয়। ফলে কয়েকদিন পর পরই হঠাৎ করে পূর্ব ঘোষণা ছাড়াই যে কোনো স্থানে লকডাউন আরোপ করে তারা। বাণিজ্যিক এলাকাগুলোও লকডাউনের বাইরে রাখা হয় না। এতে করে উৎপাদন ব্যহত হচ্ছে। আর এ বিষয়টির কারণে বিশ্বের বড় বড় কোম্পানি চীনের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading