টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালের প্রথম দল নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালের প্রথম দল নিউজিল্যান্ড

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৫০

আয়ারল্যান্ডের বিপক্ষে জেতার পর সেমিফাইনালে পা দিয়েই রেখেছিল নিউজিল্যান্ড। তবে অপেক্ষা বাড়ায় বাকি দুই দল (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড)। তাদের ম্যাচের ফল যে নির্ভর করবে শেষ চারে খেলার যোগ্যতার। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিং শেষে নিশ্চিত হয়ে গেল কিউইদের শেষ চারে যাওয়া।

অ্যাডিলেইডে শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আইরিশদের ৩৫ রানে হারায় নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ৭ পয়েন্ট ও +২.১১৩ রান রেট নিয়ে এক নম্বর গ্রুপে শীর্ষ কেন উইলিয়ামসের দল। নিজেদের ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরেই সুখবর পেল তারা। আফগানিস্তানের চমৎকার বোলিংয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হতেই এবারের বিশ্বকাপে সবার আগে জায়গা করে নিল সেমি-ফাইনালে।

নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যেতে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জিততে হতো ১৮৫ রানে। কিন্তু তারা আগে ব্যাটিং করে ৮ উইকেটে করতে পেরেছে কেবল ১৬৮ রান। ৪ ম্যাচে ৫ পয়েন্ট ও +০.৫৪৭ রান রেট নিয়ে ইংল্যান্ড পয়েন্ট টেবিলে আছে দুই নম্বরে। ইংলিশদের রান রেটে ছাড়িয়ে যেতে আফগানিস্তানকে ১০৬ বা আরও কম রানে থামাতে হবে স্বাগতিকদের।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading